নিজস্ব প্রতিবেদক | ০৭:৩০ পিএম, ২০২৩-০৯-২১
রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার বাসিন্দা মো: ফারদিন ২০২২ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে (বিবিএ প্রোগ্রাম, ব্যবসা প্রশাসন অনুষদ) স্নাতক (সম্মান) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করেন এবং ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হন।
মেধাবী এই শিক্ষার্থী ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হওয়ার পরও আর্থিক অনটনের কারনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন শিক্ষা উপকরণ কিনতে পারছিলেন না।
উল্লিখিত বিষয়টি রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের নজরে আসলে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত মেধাবী শিক্ষার্থী মো: ফারদিনকে আজ (২১ সেপ্টম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।
এসময় পুলিশ সুপার মো: ফারদিনের পরিবারের খোঁজখবর নেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও শিক্ষা উপকরণ ক্রয় করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited